রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ডেস্ক নিউজঃ উল্লাপাড়ায় নিজ মেয়েকে (১৪) আটকে রেখে জোরপুর্বক ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ অক্টোবর রাতে ধর্ষণের শিকার মেয়েটির মা আন্না খাতুন বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই বাবা ইলিয়াস হোসেন ও সৎমা আসমানী খাতুন পলাতক রয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান জানান, ২০০০ সালে উপজেলার এলংজানী গ্রামের আন্না খাতুনের সাথে পাশ্ববর্তী ডুবডাঙ্গা গ্রামের ইলিয়াস হোসেনের বিয়ে হয়। ২০০১ সালে তাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহন করে। এরপরই দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ইলিয়াসও অন্যত্র বিয়ে করে। এ অবস্থায় গত ১৩ অক্টোবর ইলিয়াস হোসেন মেয়েকে পড়াশোনার খরচ দেবার কথা বলে সাবেক স্ত্রী আন্নার বাড়ী থেকে নিয়ে আসে। ওই রাতেই লম্পট বাবা মেয়েকে জোরপুর্বক ধর্ষণ করে এবং বাড়ীতে আটকে রাখে। পরে লোক মারফত সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের সহযোগিতায় মা আন্না খাতুন মেয়েকে উদ্ধার করে। এ সময় মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় মা আন্না খাতুন বাদী হয়ে ২৭ অক্টোবর রাতে থানায় মামলা দায়ের করে। বুধবার দুপুরে মেয়েটি ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...