শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

অসীম মন্ডল, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও, ধর্মীয় বইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ দাবি করেছে।

আটক ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার রাঘবাড়িয়া গ্রামের ওমর আলী আকন্দ ও তাঁর ভাই ইদ্রিস আলী আকন্দ এবং সদর উপজেলার শাহানগাছা গ্রামের সোয়াইব হোসেন বাবু।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ান কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় আটক ব্যক্তিরা ঘরের মধ্যে গোপন পরিকল্পনা করছিলেন। আটকের সময় তাঁদের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও ও জেহাদি বই উদ্ধার করা হয়। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Source: www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...