বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ডেস্ক নিউজঃ উল্লাপাড়ায় পুলিশ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, সোমবার বিকালে তাদের প্রত্যেকের নামে ১০দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সূপ্রিয়া রহমান ৩দিনের রিমান্ড মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিরা হলো- উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের ২ ছেলে ওমর আলী আকন্দ (২৮), ইদ্রিস আলী আকন্দ (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার শাহান গাছা এলাকার বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু (১৯)। মামলার বাদী উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৭টি জেহাদি বই ও একটি মোবাইলে সংরক্ষনকৃত জেএমবি প্রশিক্ষনের ভিডিও উদ্ধার করা হয়। রাতে নিজে বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩জনসহ মোট ১৭/১৮জনকে আসামি করে মামলা করেছি। বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ ডিবি পুলিশও তদন্ত করছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান সোমবার দুপুরে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জেএমবি’র সদস্য বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই নের্টওয়ার্কের অন্যন্যা সদস্যদের সন্ধানে সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার দূর্গম চরাঞ্চলগুলোতে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইদ্রিস আলী আকন্দ অনেক আগ থেকেই জেএমবির সাথে জড়িত ছিল। তার ছোট ভাই ওমর আলী আকন্দ মালদ্বীপে ছিল। ২০১৩ সালে দেশে ফেরার পর থেকে সেও এই সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। আর সোয়াইব হোসেন বাবু কিছুদিন যাবত তাদের সাথে যুক্ত হয়েছে। ইতোমধ্যেই সে বিদেশে জঙ্গি প্রশিক্ষণের যাবার প্রস্তুতি হিসাবে এ সংগঠনের সিনিয়র সদস্যদের কাছে সে ৭ হাজার টাকাও জমা দিয়েছে।
  সূত্রঃ www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...