রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাঁতী মহল্লায় অভিযান চালিয়ে কোকেনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকেরা হলেন-উল্লাপাড়া উপজেলার কৈবর্তগাঁতী গ্রামের মো. হাফিজুর রহমান (৩১), সুবোদ্য মরিচ গ্রামের মো. আব্দুল জুব্বার (২৪), শুকলহাট গ্রামের বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী গ্রামের মো. জাহিদ হাসান (৪০)। এ বিষয়ে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল সেট জব্দ করা হয়। তিনি আরও জানান, আটকেরা মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে উল্লাপাড়ায় মডেল থানায় মামলা হয়েছে। আটকদের বুধবার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...