রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর গোপন করে তাকে দাফন করা হয়েছে। ৪৫ বছর বয়সী ওই গৃহবধূর বাড়ি উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায়।ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। মাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে ওই গৃহবধূর মেয়েও (২০) করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন সরকার আশিক বলেন, ওই গৃহবধূর লাশ রাতেই ঢাকা থেকে নিয়ে উল্লাপাড়ায় নিয়ে আসা হয়।পরে পরিবারের লোকজন তথ্য গোপন করে সোমবার ভোরে তাকে উল্লাপাড়া পৌর এলাকার একটি কবরস্থানে জানাযা শেষে দাফন করে।” ওই গৃহবধুর মেয়েও (২০) মাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ঘটনাটি জানার পর জানাযায় অংশ নেওয়া লোকজনসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান আল আমিন। ওই নারীর পরিবারের সবার নমুনা পরীক্ষার পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে বলে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. আনোয়ার হোসেন জানান। এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, “ওই নারীর পরিবারসহ পুরো এলাকা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। আক্রান্ত পরিবারের সবার খাবার সরবরাহের দায়িত্ব আমি নিজে নিয়েছি।”

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...