রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসবাসকারী বগুড়া আদালতে কর্মরত এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। সোমবার পৌরশহরের থানা মোড়ে ইবনেসিনা ডায়গনেস্টিক সেন্টার, অনুপম মেডিকেল হল, ডা. সুকুমার সুর রায়ের বাড়ি ও ওই পুলিশ সদস্যের ঝিকিড়া মহল্লার ভাড়াবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে, আক্রান্ত ওই পুলিশ সদস্য রবিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার ভাড়া বাড়িতে এসে পৌর শহরের ইবনে সিনা ডায়গনেস্টিক সেন্টারে ডা. সুকুমার সুর রায়ের কাছে চিকিৎসা নিয়ে পাশের অনুপম মেডিকেল হল থেকে ওষুধ কেনেন। তিনি বাড়িতে এসে তার স্ত্রী ও দুই মেয়ের সংস্পর্শেও আসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, বগুড়া আদালতে কর্মরত ওই পুলিশ সদস্যের শরীরে কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষার জন্য বগুড়ায় নমুনা জমা দিয়ে রবিবার সকালে জেলার উল্লাপাড়ায় তার ভাড়া বাড়িতে আসেন। বিকালে বগুড়ার নন্দীগ্রাম থানায় এএসআই হিসেবে কর্মরত তার ছেলে পিতার করোনা পজেটিভের ফলাফল জানতে পেরে রাতেই বাবাকে বগুড়ায় নিয়ে যান।’ এ ঘটনায় সোমবার সকালে পৌরশহরের থানা মোড়ে ইবনে সিনা ডায়গনেস্টিক সেন্টার, অনুপম মেডিকেল হল, ডা. সুকুমার সুর রায়ের বাড়ি ও ওই পুলিশ সদস্যের ঝিকিড়া মহল্লার ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার দুই মেয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...