শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার একমাত্র ছেলে মির্জা খালিদ ইনতেজার (শক্তি মির্জা) আত্মহত্যা করেছেন। রোববার রাতের কোন এক সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাসভবনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত মির্জা খালিদ ইন্তেজার শক্তি মাছুমপুর মহল্লার বাসিন্দা ও উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, শক্তি মির্জা শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। রোববার সকালে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে বৈদ্যুতিক পাকার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সদর হাসপাতালে নিহত শক্তি মির্জাকে দেখতে যান। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রসঙ্গত: মির্জা খালিদ ইনতেজার শক্তির পিতা সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও দু’বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা ২০০৭ সালের ৫ নভেম্বর ইন্তেকাল করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...