মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঈদের খুশির জোয়ারে ভেসেছে দেশের সবকটি কারাগার। সারাবিশ্বে মুসলমান ধর্মাবলম্বীদের মতো ঈদ উদযাপন করেছেন কারাবন্দিরাও। প্রতিবছরের মতো এবারও কারাবন্দিদের জন্য নানা আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। এবার ওয়ার্ডে ওয়ার্ডে ঈদের নামাজের জামাত আদায় করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দিরা। নামাজ শেষে ঈদ উপলক্ষে বন্দীদের নাস্তা পায়েস ও মুড়ি দেয়া হয়েছে। রাতের খাবারে থাকছে বিশেষ আয়োজন। কোরবানি ঈদ উপলক্ষে প্রত্যেক বন্দির জন্য ৩০০ গ্রাম করে মাংস বরাদ্দ রাখা হয়েছে। শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মহাবুবুল ইসলাম এসব তথ্য দেন। তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজারের মতো বন্দি আছে। এবার ঈদে বন্দিরা যার যার ভবনের ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছেন। করোনা মহামারীতে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই করা হচ্ছে। সকালে পায়েস ও মুড়ি দেয়া হয়েছে বন্দিদের। দুপুরবেলায় বন্দিদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। এছাড়া ঈদ উপলক্ষে বন্দিদের ৩০০ গ্রাম করে মাংস দেয়া হবে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে তার পরিমাণ দ্বিগুণ। তিনি আরো জানান, ঈদুল ফিতরের মতো এবারও স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ আছে। তবে আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।