রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহরলাল হোসেন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার ( 8 নভেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারস্থ তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জহরলাল হোসেন বলেন, ‘কাউন্সিলর নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডকে তিনি মাদকমুক্ত করবেন। সেইসাথে, ৩নং ওয়ার্ডবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে এলাকার নানা সামাজিক সমস্যা দূরীভূত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করেছেন।’ এদিকে, শাহজাদপুর পৌর এলাকার রায়পাড়া, সাহাপাড়া, মণিরামপুর ও ছয়আনীপাড়া নিয়ে ৩ নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে থানা, পৌরসভা, সরকারি কলেজ, হাইস্কুল, গার্লসস্কুল, পোষ্ট অফিস, বাজারসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। গত পৌর নির্বাচনে এ ওয়ার্ডের ২টি ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যা ছিল প্রায় ৪৪’শ। তবে এবার ১টি ভোটকেন্দ্রেই ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে। জানা গেছে, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর ছোট ভাই মোঃ জহরলাল হোসেন মুজিবীয় আদর্শ ধারণ করে ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি ২০০১ সালে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ২০০৪ সালে বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও পরবর্তীতে পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়ে দীর্ঘদিন সফলভাবে ছাত্রলীগ ও যুবলীগে নেতৃত্ব দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...