রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে গত ১৯ জুলাই থেকে ৮ আগস্ট ক্রিকেটাররা পেয়েছে অনুশীলনের সুযোগ। মুশফিক,ইমরুল,মিঠুন,শফিউল,মেহেদী মিরাজ,নাজমুল হোসেন শান্ত,মেহেদী হাসান,নুরুল হাসান সোহান,তাসকিন,শফিউল,আবু জায়েদ রাহি,মেহেদী হাসান রানারা পর্যায়ক্রমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কমপ্লেক্স সহ দেশের ক'টি ভেন্যুতে করেছেন অনুশীলন। চার মাস ঘর বন্দী থেকে অতিষ্ঠ হয়ে মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। রানিং এবং জিম ওয়ার্কের পাশাপাশি ব্যাটসম্যানরা ইনডোরে অনুশীলন সুবিধা পেলেও বোলাররা শুধু রানিং করেছেন প্রথম পর্যায়ের অনুশীলনে। ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট শনিবার থেকে আবার ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে অনুশীলন। তবে পেটের ব্যাথায় কাতর তামিম লন্ডনে বেশ ক'টি টেস্ট করিয়ে দেশে ফিরে গত ১ আগস্ট সকালে দেশে ফিরে এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকায় দ্বিতীয় পর্যায়ের অনুশীলনের শুরুতে যোগ দিতে পারছেন না। লন্ডন থেকে মেডিকেল রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী চিকিৎসার প্রস্তুতি নিতে হবে তাকে। তার উপর পেটের ব্যাথা উপশম হয়নি এখনো। সে কারনেই দ্বিতীয় পর্যায়ের অনুশীলনে তামিমের হাজিরা দেয়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। ২৫ জুলাই লন্ডন যাত্রার আগে আইসিডিডিআরবিতে করোনা টেস্ট করতে হয়েছে। নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ফ্লাইটের টিকিট কাটতে পেরেছেন। লন্ডনে নেমেও দিতে হয়েছে করোনা পরীক্ষা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় পর্যায়ের অনুশীলনে মুশফিকদের সঙ্গী হতে চাইলে অনুশীলন শুরুর আগেই তামিকে দিতে হবে আবারো করোনা টেস্ট করানোর। সেখানে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেই পাবেন তামিম অনুশীলনের অনুমতি। এমনটাই জানিয়েছেন বিসিবি'র প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...