রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ ঃ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বলেছেন, ‘আপনারা সাড়ম্বরে আপনাদের পূজা যথাসময়ে করবেন। এজন্য শাহজাদপুর উপজেলা প্রশাসন আপনাদের সবরকম সহযোগীতা প্রদান করবে।’আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ শাহজাদপুর উপজেলা কমান্ড কার্যালয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে শাহজাদপুর উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিমিময় সভায় প্রধান অতিথি ইউএনও শামীম আহমেদ আরও বলেন,‘সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে যার যার ধর্ম সে সে পালন করবেন।’ তিনি জঙ্গিদের উদ্দেশ্য করে বলেন,‘সন্ত্রাস ও মানুষ হত্যা যারা করছে,তারা কোন ধর্মের মানুষ নয়। তিনি ঘোষণা দেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা গত বারের চাইতে এবার আরও বেশী ধুমধামের সাথে পালন করার সব ব্যবস্থা গ্রহন করা হবে। গতবছরের চেয়ে এবার আরও একটি বেশী পূজামন্ডপে পূজা উদযাপন করা হবে। এজন্য যাবতীয় ব্যয় তিনি বহন করবেন।’ উপজেলা পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু,শংকর গোস্বামী,অতুল সাহা,বাবলু পাল,রতন কুমার কর্মকার, মিলন বসাক,রতন দত্ত,নিখিল কর্মকার প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’