সিরাজগঞ্জ সংবাদদাতা: আদালতে হাজিরা শেষে সিরাজগঞ্জে আটক ৪ নারী জেএমবি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বেলা দুপুরে তাদের সিরাজগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন বিচারক মোরশেদ আলম। গত ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ককটেল ও গ্রেনেড তৈরীর সরঞ্জামাদিসহ জেএমবি’ ৪ নারী সদস্যকে আটক করে ডিবি পুলিশ। এ ব্যাপারে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই রওশন আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১৩ ধারায় মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মোঃ খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
