মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সোমবার(২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রথম ধাপে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শতভাগ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন চলে। অন্যান্য ভোটের তুলনায় এ পৌর নির্বাচন ভোটে ভোটারদের উপস্থিতি ছিল বেশী। ভোটারদের নিরাপত্তা ও শুশৃঙ্খলভাবে ভোট গ্রহন সম্পন্ন করার জন্য আইন শৃৃঙ্খলা বাহীনী ও ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি ছিল বেশী। এ নির্বাচনে মোট ২৫ টি ভোট কেন্দ্রে ১শ ৪৭টি কক্ষে ভোট গ্রহন চলে। পৌরসভায় মোট ভোটার সংখা ৫১ হাজার ৮৬ জন।এদের মধ্যে পুরুষ ভোটার সংখা ২৫ হাজার ৩শ ৭১ জন এবং মহিলা ভোটার সংখা ২৫ হাজার ৭ শ ১৫জন। ভোট গ্রহন শেষে সর্বমোট ৩২ হাজার ২শ ৭৯ টি বৈধ ভোট কাষ্ট হয়েছে ও বাতিলকৃত ভোটের সংখা ৪৩ । এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার তরুলোদী নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৮৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজল ধানের শীষ প্রতীক নিয়ে ১ হাজার ৮ শত ৬৭ ভোট পেয়েছেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ২ শ ৩৮ টি ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী খন্দকার ইমরান হাত পাখা প্রতীক নিয়ে ১ হাজার ৮৭ টি ভোট পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছন জেলা নির্বাচন কমিশনার আবুল হোসেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!