শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দরের সাড়ে ৪ লাখ টাকা পন্টুন মেরামতের কাজে অনিয়নের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ অভিযোগের প্রেক্ষিতে পন্টুন মেরামত কাজ বন্ধ করে দিয়েছে বাঘাবাড়ী নৌ-বন্দর কর্মকর্তা এসএম সাজ্জাদুর রহমান। জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর অন্তর্গত বাঘাবাড়ী নৌ-বন্দরের সাড়ে ৪ লাখ টাকার পন্টুন মেরামতে নিম্নমানের প্লেন শিট ব্যবহার করা হচ্ছে। এতে অল্প সময়েই এ পন্টুন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। সেইসাথে কার্গো জাহাজ থেকে মালামাল লোড-আনলোডে নিয়োজিত শত শত শ্রমিকেরা ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হবে। পন্টুন সারেং সাখাওয়াত হোসেন বলেন, ‘পন্টুন তৈরিতে শ্রমিকবান্ধব শিটের পরিবর্তে নিম্নমানের প্লেন শিট ব্যবহার করা হচ্ছে।’ বাঘাবাড়ী নৌ-বন্দর ইজারাদার প্রতিনিধি আবুল হোসেন জানান,‘পন্টুনের মোটা শিট তুলে চিকন ও প্লেন শিট দিয়ে মেরামত করা হচ্ছে যা শ্রমিকদের জন্য ঝূঁকিপূর্ণ।’ এ বিষয়ে বাঘাবাড়ী নৌ-বন্দর কর্মকর্তা এসএম সাজ্জাদুর রহমান জানান,‘অভিযোগ পাওয়ার সাথে সাথে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।’ বিআইডাব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম-পরিচালক সানোয়ার হোসেন জানান, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি মেরামত কাজে কোন অনিয়ম করা যাবেনা। সেইসাথে এটাই জানিয়ে দিয়েছি কাজের মান অনুপাতে বিল দেওয়া হবে।’ অপরদিকে, ঠিকাদারী প্রতিষ্ঠান হামিদা ট্রেডার্সের মিঠু এসব অভিযোগ অস্বীকার করে বলেন,‘নিম্নমানের শিট দিয়ে মেরামত কাজ করা হচ্ছে না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...