রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে ঃ ‘নদী ভাঙ্গণ কবলিত পূর্বাঞ্চলের মানুষের যাতায়াতে দুর্ভোগ লাঘবে অচিরেই শাহজাদপুর - জামিরতা সড়কের সংস্কার করা হবে।’ গতকাল সোমবার (৩১ সে আগস্ট) শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল এর অকাল মৃত্যুর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
শাহজাদপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক হলো শাহজাদপুর-জামিরতা সড়ক। কিন্তু দীর্ঘিদিন সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে এই শাহজাদপুর-জামিরতা সড়ক। এ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে ও পিচ পাথর উঠে ঝূকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যে কোন সময় প্রাণহানির ঘটনার মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আশংকার সৃষ্টি হয়েছে । শাহজাদপুর উপজেলার কৈজুরি, পোরজনা, গালা ও সোনাতনী ইউনিয়নবাসির দীর্ঘদিনের প্রানের দাবি ছিল এই শাহজাদপুর-জামিরতা সড়কের সংস্কার করার।
এ সড়কের সংস্কার ও সোনাতনী, কৈজুরি ইউনিয়নের সংযোগস্থলে একটি ব্রীজের কাজ সম্পন্ন করার জোর দাবি করেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ লিয়াকত । তার এই দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যের সময় আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শুরুর ঘোষণা দেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ ঘোষণা দেয়ায় চার ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ স্থানীয় এমপি শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উক্ত শোকসভায় শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...