বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জিম্বাবুয়েতে ঈদ কবে? প্রশ্নটা যে বাংলাদেশ দলের খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টের সদস্যদের কাছে এত কঠিন হয়ে যাবে, কে ভেবেছিল! কাল সকালে মোবাইল ফোনে দলের যাঁকেই জিজ্ঞেস করা হলো, ‘হারারেতে ঈদুল আজহা কবে’—দুই রকম উত্তর মিলছিল।

শুরুতে কেউ বললেন, ২০ জুলাই অর্থাৎ আজ মঙ্গলবার। যদি আজ হারারেতে ঈদ হয়, তাহলে তো সিরিজের তৃতীয় ওয়ানডে পড়ে যাচ্ছে ঈদের দিনই। কেউ আবার বললেন, না, কাল ২১ জুলাই, বুধবার। টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম পরে নিশ্চিত করলেন, মঙ্গলবার নয়, হারারেতে ঈদ বুধবার।  

বিদেশ সফরের মধ্যে ঈদ পড়ে যাওয়া খেলায় আর নতুন কী! ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল রোজার ঈদের দিনে (ইংল্যান্ডে অবশ্য সেটি ছিল ঈদের পরের দিন)। বাংলাদেশ দল তখন লন্ডনে থাকলেও উৎসবের আমেজ ছিল দলে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা মাশরাফিরা ভেসেছিলেন প্রবাসীদের শুভেচ্ছা–বৃষ্টিতে। ঈদের দিন বাংলাদেশের সাংবাদিকেরা জড়ো হয়েছিলেন টিম হোটেল পার্ক প্লাজা রিভারব্যাঙ্কের সামনে। লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মস্ক থেকে ঈদের নামাজ আদায় করে সাকিবরা ফিরতেই ব্যস্ত হয়ে পড়েছিল আলোকচিত্রীদের ক্যামেরা।

লন্ডনের ঈদের কথা বলার একটাই কারণ, দুই বছর আগেও পৃথিবীটা ছিল অন্য রকম। তখন কোভিড বা করোনাভাইরাসের আতঙ্ক–ভয় ছিল না এই বসুধায়। খেলার ব্যস্ততায় প্রবাসে ঈদ করতে হলেও সাকিব–তামিমরা একটু হলেও উৎসবের আমেজ পেয়েছেন। কিন্তু এবার হারারের ঈদে সেসব কিছুই সম্ভব নয়। জৈব সুরক্ষাবলয় অটুট রাখতে মাঠ–হোটেলেই সীমাবদ্ধ দলের সব কার্যক্রম। সাকিব আর মোস্তাফিজুর রহমানের অবশ্য এরই মধ্যে বায়োবাবলে ঈদ উদ্‌যাপনের অভিজ্ঞতা হয়েছে। এবার বাকিদেরও হবে।  

‘পৃথিবী কি আগের অবস্থায় আছে? বায়ো-বাবলে আবার কিসের ঈদ! অনুশীলন না থাকলে রুমেই কাটবে ঈদ’—ফোনে বলছিলেন এক ক্রিকেটার। সফরের মাঝপথে ঘরবন্দী এই ঈদকে সাজ্জাদুল আলম দেখছেন এভাবে, ‘আমরা একটি জাতীয় দায়িত্বে এসেছি। দায়িত্বটা কীভাবে ঠিকঠাক শেষ করব, আমাদের ভাবনায় শুধুই এটাই কাজ করছে।’ 

সাকিব–তামিমরা তবু হারারের হোটেলে ঈদ করতে পারবেন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের ঈদ করতে হতে পারে বিমানেই! আজ সিরিজের শেষ ওয়ানডের পরই তাঁদের দেশে ফেরার কথা।  

করোনা আক্রান্ত পৃথিবীতে ঈদ উদ্‌যাপন যেমনই হোক, বাংলাদেশ দল সেটি রঙিন করতে পারে একটিই উপায়ে—আজ জিম্বাবুয়েকে তাদেরই মাঠে প্রথমবারের মতো ধবলধোলাই করা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...