মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আরো ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৮ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৮৬ জন। জুন মাসের ৩০ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭২ জন। জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসের মাত্র ১৬ দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আড়াইগুণেরও বেশি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৩ জনসহ সর্বমোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে এরইমধ্যেই বাড়ি ফিরে গেছেন ৭৩৮ জন।

চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ১৬ জুলাই পর্যন্ত ৬৮৬ জন রোগী ভর্তি হন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।