শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়নের খয়রানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা খয়রান গ্রামের আলমগীর হোসেন মল্লিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও নগদ তিন লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আলমগীর হোসেন মল্লিক জানান, আমার ছেলে মিলন মল্লিকের কাছ থেকে একই গ্রামের কোবাদ আলীর পুত্র আইয়ুব আলী ব্যাটারী চালিত অটোবাইক ক্রয় করে। কিছুদিন অটোবাইক চালিয়ে শুক্রবার রাত ৯টার দিকে আমার বাড়িতে এসে আমার ছেলেকে অটোবাইক ফেরত নিতে বলে। কিন্তু আমার ছেলে ব্যবহারকৃত অটোবাইক ফেরত নিতে অস্বীকার করলে আইয়ুব আলীর সাথে আসা সন্ত্রাসীরা আমার বাড়িতে ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়িতে রাখা গরু ও পেয়াজ বিক্রির নগদ তিন লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মিলন মল্লিক খয়রান গ্রামের মান্নান খাঁ’র ছেলে রতিন খাঁ, রাজাই এর ছেলে আকাই, কোবাদ আলীর পুত্র আইয়ুব আলী, আবু বক্কারের ছেলে মো. মিন্টু, মো. মাবুদের ছেলে নজরুল ইসলাম, কোবাদ আলীর ছেলে কায়েম, মো. রাজাই এর পুত্র আজমলকে আসামী করে সুজানগর থানায় এজাহার জমা দিয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত এজাহারটি রুজু হয়নি।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...