সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেরিনা জাহান নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১৬০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা (নৌকা) প্রতীকে পেয়েছেন ১১০৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোক্তার হোসেন ( লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ৫৩৫ ভোট। সতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ন কবির ( মোটরগাড়ি) প্রতিকে পেয়েছেন ৩৪০ ভোট।
রাত ০৯.০০ শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম । এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আঞ্চলিক মোঃ আহমদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, নওগার নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান।
এ আসনের ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটার রয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৭৮০জন। উপ নির্বাচনে ১৬০টি কেন্দ্রের ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়।
সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি ও আইন শৃংখলা রক্ষায় মোতায়েন ছিল ১৪ ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ আনসার।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর এই আসনের প্রয়াত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শুণ্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
