‘কঠোর লকডাউন’ ও স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা করার দায়ে সিরাজগঞ্জে ১৪৬টি মামলায় ১৬১ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (৫ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় ১৬টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার (৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারদের (ইউএনও) নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ১৪৬টি মামলা দায়ের করা হয়।
এসব মামলার ১৬১ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
