বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার  চৈরগাঁতী গ্রামস্থ আফসাগাড়া বিলের মধ্যে আমগাছ সংলগ্ন ১ম ব্রিজের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২'শ ৮৫ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলহাজ হোসেন(২৩), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-ভদ্রঘাটা কাচারিপাড়া, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।

 অপরদিকে, বুধবার রাত (১লা সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর  অপর চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ৯ নং ব্রহ্মাগাছা ইউনিয়নের কয়রা (পশ্চিপাড়া) গ্রামস্থ অভিযুক্ত মোঃ আঃ রাজ্জাকের বসত বাড়ীতে  এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৯'শ ৫০(নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অপর ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আঃ রাজ্জাক(৪২), পিতা-মৃত ইয়ার আলী, সাং-কয়রা(পশ্চিমপাড়া), থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।

র‍্যাব-১২ মিডিয়া বিভাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এ দুই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।'

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ ও রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...