সিরাজগঞ্জের দরিদ্র ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন (বগুড়া অঞ্চল) আর্টিলারি ব্রিগেডের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তত্ত্বাবধানে এ সেবা দেওয়া হয়।
২১ ফিল্ড আম্বুলেন্সের ব্যবস্থাপনায় এই কার্যক্রমের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ২১ ফিল্ড আম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোছা. তহমিনা আক্তার। এছাড়াও চিকিৎসা সেবা দেন ক্যাপ্টেন নওরিন নাজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান নবিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা থানা অফিসার ডা. জাহিদুল ইসলাম হিরা, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার এস, এম মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
