রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

করোনা আক্রান্ত ছেলের মৃত্যুর খবরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদান্দনপুর গ্রামের হাজী আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫) শনিবার দুপুরে স্টোক করে মারা গেছেন। 

এ ছাড়া ওই ছেলে করোনা আক্রান্ত হওয়ার খবরে ঈদের দিন বুধবার দুপুরে স্টোক করে মারা যান মা রাবেয়া বেগম (৯৫)। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সয়দাবাদ ইউনিয়নের সদস্য খোরশেদ আলম খলিল জানান, প্রায় ১ সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল হাজী শহিদুল ইসলাম স্বপন (৬৫)। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

এ খবর শুনে ঈদের দিন বুধবার দুপুরে তার মা রাবেয়া বেগম (৯৫) স্ট্রোক করে মারা যান। 

অপরদিকে শনিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা মারা যান। 

এ খবরে এদিন দুপুরে তার বাবা হাজী আব্দুল মান্নান সিদ্দিকীও (১০৫) স্ট্রোক করে মারা যান। 

তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে এদিন বিকেলে বাবা-ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এছাড়া ঈদের দিন বুধবার বিকেলে মা রাবেয়া বেগমের জানাজা শেষে ওই পারিবারিক কবরস্থানেই দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন,স্বাস্থ্যবিধি মেনে তাদের ৩ জনেরই জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...