রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ মোঃ মুমীদুজ্জামান জাহান

সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ গেট সংলগ্ন অস্থায়ী রিং বাঁধটি শনিবার ভোর রাতে মৎস্য শিকারি ও নৌযান শ্রমিকরা কেটে দিয়েছে। ফলে শাহজাদপুর উপজেলা সহ চলনবিল অঞ্চলের অন্তত ৮ উপজেলার ৪৫ হাজার হেক্টর জমি বন্যার পানিতে ডুবে গেছে। এ জমিতে লাগানো নেপিয়ার,গামা ঘাস,বোনা আমন ও সব্জি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা গুলি হল, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর,উল্লাপাড়া, পাবনা জেলার চাটমোহর,ফরিদপুর,ভাঙ্গুড়া, নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম উপজেলা।

রাউতারা,পোতাজিয়া ও চরাচিথুলিয়া গ্রামের,গোলাম আজম,নিরব হোসেন,সাকিব হোসেন,মুন্নাফ হোসেন,সৌরভ সরকার,সোহেল মোল্লা,আব্দুল আলীম,জোবায়ের হোসেন,তানভির রহমান,আবু সাইফ বলেন,গত ২ দিন হল বণ্যার পানি বৃদ্ধি শুরু হয়েছে। এ সুযোগে শনিবার ভোর রাতে এ সব এলাকার মৎস্য শিকারি অধিক পরিমাণে মাছ আহরণ ও শ্যালো ইঞ্জিন চালিত নৌযানের মাঝি মাল্লারা তাদেও আয় উপার্যন বৃদ্ধির লক্ষে প্রতি বছরের ন্যায় এরারও ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অস্থায়ী এ বালুর বাঁধটি কেটে দিয়েছে। 

শুধু তাই নয় এ বাঁধের পাইলিংয়ের বাঁশ খুটি ও বালুর বস্তা নারী পুরুষরা লুট কওে নিয়ে গেছে। অনেকে আবার বাঁধ এলাকায় এ সব প্লাস্টিকের বস্তা ২০টাকা পিস দরে বিক্রি করেছে। তারা আরো জানায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত ৩০ বছর ধরে ফসল রক্ষার নামে ড্রেজারের বালু দিয়ে এ বাঁধ নির্মাণ করে। 

গত ২৮ জুন এ বাঁধের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যাক্ত ঘোষণা করে বাঁধের পাহারায় নিয়োজিত জনবল সরিয়ে নেয়। এরপর থেকেই বাঁধটি কেটে দেওয়ার জন্য মৎস্য শিকারি ও নৌযান শ্রমিকরা পায়তারা শুরু করে। রাতে সামান্য বৃষ্টি ও পানি বৃদ্ধি পাওয়ার সুযোগে বাঁধটি কেটে দেয়। মুহুর্তে এ বাধের অন্তত ২০০ মিটার এলাকা ধসে যায় সকালে তা বৃদ্ধি পেয়ে ৫০০ মিটাওে দারায়। এ সুযোগে দুপুর পর্যন্ত স্থানীয়রা বাঁশ খুটি ও বালুর বস্তা লাটপাট করে নিয়ে যায়। 

তবে স্থানীয়রা এ অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানির চাপেই বাঁধটি ভেঙ্গ গেছে। ফলে তারা বাঁশ খুটি ও বস্তা সংগ্রহ করে নিয়ে বাড়ির ভাঙ্গণ রোধে কাজে লাগাচ্ছেন। এ বছর বন্যা দেরিতে হওয়ায় ফসল আগেই উঠে গেছে। এরমধ্যে বাধের মেয়াদও শেষ হয়ে বিল উঠে গেছে। ফলে কর্তৃপক্ষ বাঁধটি পরিত্যাক্ত ঘোষণা করায় স্থানীয়রা নিজেদের সুবিধার্থে তা কেটে দিয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন,ইরি বোরো ফসল রক্ষার্থে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ গেট সংলগ্ন লোহাইট অস্থায়ী রিং বাঁধটি নির্মাণ করা হয়। ধান কাটা হয়ে যাওয়ায় পাহারা সরিয়ে নেওয়ায় স্থানীয়রা বাঁটি কেটে দিয়েছে। আমরা ওখানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। 

এটি বাস্তবায়ন হলে এ সমস্যটি আর থাকবে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান,সিরাজগঞ্জ জেলায় ৮০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। তিনি আরো বলেন সিরাজগঞ্জের কোথাও ঝুকিপূর্ণবাঁধ নেই।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...