রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মযহারুল ইসলামের সহধর্মিনী এবং শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক সফল সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেসের সফল আহবায়ক জননেতা চয়ন ইসলামের রত্নগর্ভা মা বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মযহারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) বাদ ফজর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমার রূহের মাগফেরাত কামনায় প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিরতণ করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন মরহুমার মেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, ছেলে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরু, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক স্পেশাল পিপি এ্যাড. এসএ হামিদ লাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, যুগ্ম-সাধারন সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবীর টিপু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিন হোসেন, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল প্রমূখ। 

উক্ত কুলখানি অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ছাড়াও প্রায় ২০ হাজার সাধারন জনগন উপস্থিত হয়ে মরহুম নূরজাহান মযহারের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোর ৬টা ১০মিনিটের দিকে মারা যান নূরজাহান মযহার। সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য মেরিনা জাহানের মা বিশিষ্ট সমাজসেবক নূরজাহান মযহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...