মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে ছুঁটে যাচ্ছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন। ব্যাপক প্রচার প্রচারণার কারণে ইতিমধ্যেই সাধারন সস্পাদক পদপ্রার্থী মানিক সরকারকে ঘিরে শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে ! 

বৃহস্পতিবার (৩ মার্চ)  স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের সাথে আলাপকালে শ্রী পলান কুমার দাস, শ্রী বিধান কুমার কুন্ডু, শ্রী সমীর কুমার দত্ত, শ্রী শিবেশ চন্দ্র সরকার, শ্রী জনার্দন বসাক, শ্রী কৃষ্ণ সূত্রধর, শ্রী তুষার কান্তি সাহাসহ অনেকেই জানান, দীর্ঘ পঁচিশ বছর পর এবারই উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বী ও ভোটাররা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সঠিক নেতৃত্ব নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র  সোনার বাংলা ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে মানিক সরকারের মতো তরুণ যোগ্য জনবান্ধব নেতৃত্বের বিকল্প নাই।

অন্যদিকে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার জানান, তিনি নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করে শাহজাদপুর পৌর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের সেবায় আত্মনিয়োগ করবেন। এজন্য তিনি সকলের আশীর্বাদ, সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং

আন্তর্জাতিক

ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং

ভারত-চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বেইজিংয়ের সমরসজ্জা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে চীনা বাহিনী এরইমধ্যে নতুন করে ১১...