রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শনিবার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের আহবায়ক চয়ন ইসলাম বিনা প্রতিন্দন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। উক্ত সম্মেলনে এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলু সর্বোচ্চ ১৭৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী মনির আক্তার খান তরু লোদী ১৬২ ও মুস্তাক আহমেদ পেয়েছেন ৮১ ভোট।

এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সাংসদ চয়ন ইসলাম প্রমূখ। 

বিকেলে স্থানীয় রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ৪২১ কাউন্সিলরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারন সম্পাদক নির্বাচিত করেন। উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে শফিকুর রহমান শফি, সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা ও যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ ও আব্দুল ওয়াদুদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন। এদিকে, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...