জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার বিজয়ী প্রার্থী বেগম মেরিনা জাহান কবিতা বৃহস্পতিবার (১১নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২ নভেম্বর ওই আসনে উপ-নির্বাচনে এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হন মেরিনা জাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ৫৩৫ ভোট এবং স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির পান ৩৪৩ ভোট। গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
