জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগার একাদশে আসছে একটি পরিবর্তন। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা বিরাজ করায় শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে।
স্বাগতিকদের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। বল হাতে শরিফুল-সাকিবরা পারফর্ম করার পাশাপাশি ব্যাট হাতে প্রথম ম্যাচে জাদু দেখিয়েছিলেন নাইম শেখ ও সৌম্য সরকার। তাদের দৃঢ়তায় টাইগাররা ম্যাচ জিতেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে অবশ্য মুদ্রার উলটো পিঠ দেখতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বল হাতে ছপ্নছাড়া হবার পাহাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি ব্যাটসম্যানরা। নানা পরীক্ষা নিরিক্ষার ওই মাচে অবশ্য অভিষিক্ত শামিম পাটোয়ারি ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমান দিয়েছিলেন।
দুই ম্যাচ সেসে সিরিজ যখন ১-১ সমতা বিরাজ করছে তখন আজেকের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ফাইনাল। কেননা শেষ ম্যাচে যে দল জিতবে সিরিজের ট্রফি তাদের হাতেই উঠবে। শেষ ম্যাচে তাই জিম্বাবুয়েকে বধ করতে টাইগার একাদশে আসছে একটি পরিবর্তন।
প্রথম টি-২০ ম্যাচে বল হাতে ১ ওভার অরে স্পিনার শেখ মাহাদি হাসান খরচ করেছিলেন ১৮ রান। ফলে তার হাতে আর বল তুলে দেননি অধিনায়ক। দ্বিতীয় ম্যাচেও মাত্র ১ ওভার বল করা মাহাদি ছিলেন খরুচে। তাকে নিয়ে অবশ্য বড় পরীক্ষাটা চালানো হয়েছিল ব্যাটিং অর্ডারে। ওপেনিং জুটি বিচ্ছিন্ন হবার পর দ্বিতীয় ম্যাচে তাকে ব্যাট হাতে পাঠানো হয়েছিল তিন নম্বরে।
আস্থার প্রতিদান অবশ্য দিতে পারেননি তিনি। ১৯ বল মোকাবেলায় করেছিলেন মাত্র ১৫ রান। ফলে শেষ ম্যাচে তাকে একাদশ থেকে ছাটাই করা হচ্ছে। মাহাদি হাসানকে একাদশের বাইরে রেখে নতুন করে একাদশে যুক্ত হচ্ছেন আরেক স্পিনার নাসুম আহমেদ গত নিউজিল্যান্ড সিরিজে আশা জাগানিয়া পারফর্ম করা নাসুমের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলের একাদশ
নাইম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুই দলের মধ্যকার শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (২৫ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
