গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি’র সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শনিবার(৮ জানুয়ারী) সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এক প্রেস বিজ্ঞত্তিতে রবিবার(৯ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর জনসংযোগ কর্মকর্তা, মোঃ শাহ্ আলী।
প্রেস বিজ্ঞত্তিতে আরও উল্লেখ করা হয়, রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রথমেই শিক্ষামন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি’ও রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. মোঃ শাহ্ আজমকে অভিনন্দন জানান।
এসময় দুজনেই রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর রবীন্দ্র বিশ্বিবদ্যালয় নিয়ে দীর্ঘ আলোচনার একপর্যায়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি শিক্ষার উৎকর্ষ বিধান, সংস্কৃতি চর্চা, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় রবীন্দ্রভাবধারাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন।
রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের প্রতি তাঁর বিশেষ মমত্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তিনি সবধরনের খোঁজখবর রাখেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম গতিশীল হওয়া-সহ বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপনে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে, তা তাঁর দৃষ্টিগোচর হয়েছে। এজন্য রবিবা’র উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। তিনি অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের তাগিদ দিয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একইসাথে তিনি রবিবা’র উপাচার্যকে একটি অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান তৈরিরও পরামর্শ দেন। শীঘ্রই তিনি রবীন্দ্র বিশ্বিবদ্যালয় পরিদর্শন করবেন বলে রবিবা’র উপাচাযর্কে কথা দিয়েছেন।
মতবিনিময় শেষে রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শিক্ষামন্ত্রী মহোদয়কে রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
