রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৭ মে) বেলা ১১ টায় শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের স্বর্নকারপট্টিস্থ যমুনা জুয়েলার্সের দ্বো-তলায় অবস্থিত ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার। 

এ উপলক্ষে সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রী ভগবৎ গীতা পাঠ করা হয়। 

পরে উক্ত কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য দিলীপ মুখার্জী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাম সরকার, উত্তম দত্ত, অসীম ভট্টাচার্য, তুষার কান্তি সাহা, যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, রবীন্দ্রনাথ দাস, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, কোষাধ্যক্ষ রামচন্দ্র ফৌজদার, সহ-কোষাধ্যক্ষ মানিক কুমার দেব, দফতর সম্পদক অসীম কুমার রায়, প্রচার সম্পাদক ভরত সাহা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, সমাজকল্যাণ সম্পাদক রনি বসাক, সাংস্কৃতিক সম্পাদক সমীর কুমার দত্ত, পূজা সম্পাদক দীলিপ গোস্বামী জুয়ান, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কার্যকরী সদস্য তরুণ কুমার দত্ত, বিশ্বনাথ সাহা, দীপক বসাক, ভরত বসাক প্রমূখ।

বক্তব্যে বক্তারা বলেন, শাহজাদপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলাস্থল হিসেবে এ কার্যালয়ের শুভযাত্রা হলো। এ কার্যালয় থেকে ভবিষ্যতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে নানা ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে যা সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবী ছিলো। এ কার্যালয়ের আনুষ্ঠানিক শুভযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ প্রত্যাশিত সেই দাবীটি অবশেষে পূরণ হওয়ায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...