শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ মুমীদুজ্জামান জাহান

ঈদুল আজাহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এ বছর ৪০ হাজার ষাড় গরু ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে নিয়ে যাওয়া শুরু হয়েছে। এর সিংহভাগ নৌপথে যাচ্ছে। নৌপথে গরু পরিবহণ খরচ অনেক কম, যানজটে আটকা পড়ার ভয় নেই, দ্রুত সময়ের মধ্যে হাটে পৌছা যায়। এ কারণে কৃষকরা নৌপথে গরু পরিবহণে স্বস্তি বোধ করে। ফলে গত কয়েকদিন ধরে শাহজাদপুরে নৌপথে গরু পরিবহণ শুরু হয়েছে, কৃষকরা নৌপথে গরু পরিবহণে ডাকাতের আক্রমণের ভয়ে তারা শংকিত হয়ে পড়েছে।

ছবিঃ মুমীদুজ্জামান জাহান

এ বিষয়ে গরু ব্যবসায়ী সোনাতনী গ্রামের ভোলা মোল্লা ফকির চান, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, সেলিম হোসেন, ছোট চানতারা গ্রামের এনামুল হক, আমিরুল ইসলাম, আরশেদ আলী মোল্লা, জগতলা গ্রামের আলেফ আলী, আব্দুস সাত্তার,জামিরতা গ্রামের নাজমুল হক চরকৈজুরি গ্রামের হাসেম আলী, উল্টাডাব গ্রামের আলমাস আলী ও অমিরুল ইসলাম বলেন, শাহজাদপুর উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের অধিকাংশ গ্রামের  বাড়িতে কোরবানি উপলক্ষে ২/৪টি করে ষাড় বা বলদ গরু লালন পালন করে হৃষ্টপুষ্ট করে থাকে। 

এলাকার চাহিদা মিটিয়ে এ সব গরুর সিংহ ভাগ ঢাকা,নারায়ণগঞ্জ,মুন্সিগঞ্জ,ফতুল্লা,মাওয়াসহ বিভিন্ন বড় বড় কোরবানির পশুর হাটে নিয়ে বিক্রি করা হয়। এ বছর ঈদুল আজাহা উপলক্ষে শাহজাদপুরে ৬০ হাজার ষাড় ও বলদ গরু মোটাতাজা করা হয়েছে। 

এলাকার চাহিদা মিটিয়ে প্রায় ৪০ হাজার গরু নৌপথে বিভিন্ন বড় বড় হাটে নিয়ে যাওয়া শুরু হয়েছে। কিন্তু নৌপথে নৌপুলিশ ও থানা পুলিশের তেমন তৎপরতা না থাকায় তারা ডাকাত আতংকে দিশেহারা হয়ে পড়েছে। তারা নিরাপদে গরু হাটে নিতে নৌ ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে। 

ছবিঃ মুমীদুজ্জামান জাহান

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন,এ বছর নৌপথে কোরবানির গরু পরিবহণে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই শাহজাদপুর উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও নৌপুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তারপরেও পথে কোন সমস্যা হলে কৃষকদের আমাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন,নৌপথে যাতে কোরবানির গরু নির্বিঘ্নে  যেতে পারে সে জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে কৃষকদের আতংকিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...