আগামী ২রা নভেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলা বণিক সমিতির আয়োজনে শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর বাজারে পৌর সদরের ব্যবসায়ীদের সাথে উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা। এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের আহবায়ক চয়ন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডঃ শেখ আব্দুল হামিদ লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম ও প্রফেসর মেরিনা জাহান কবিতার পুত্র সুমগ্ন করিম ও সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন প্রধান বক্তা চয়ন ইসলাম।
প্রফেসর মেরিনা জাহান কবিতা তার বক্তেব্যে আগামী ২রা নভেম্বর শাহজাদপুরের উপনির্বাচনে নৌকা প্রতিকের জন্য উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জনতার কাছে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বিজয়ী হলে শাহজাদপুরের মানুষের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভুমিকা রাখার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে আসনটি শুন্য ঘোষনা করা হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
