রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, পৌরসভার মেয়র এবং সাধারন পরিষদের অন্যান্য সদস্যদের সম্মতিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনামকে সাধারন সম্পাদক করে শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী পরিষদ গঠন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) শাহ মোঃ শামসুজ্জোহা।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (পদাধিকার বলে), গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আসলাম আলী, মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, অতিরিক্ত সাধারন সম্পাদক রানা শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ অমৃত দত্ত, নির্বাহী সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা শিক্ষা কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পদাধিকার বলে), উপজেলা সমাজসেবা কর্মকর্তা (পদাধিকার বলে), আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, মাসুদুল হাসান মাসুদ, ফারুক হাসান কাহার, আলহাজ ফিরোজ ইসলাম, পুলক সরকার, মামুন অর রশিদ, মেহেদী হাসান লিটন, শাহরিয়ার আহম্মেদ জ্যোতি, সাথী তালুকদার, দিলারা জাহান কলি।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদ্বয় তাদের ওপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সর্বাত্নক সহযোগীতা কামনা করেছেন। বিশেষ করে তারা শাহজাদপুরের অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন। 

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...