ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের সহিত দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাদপুরের গণমানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত। এবারের দুর্গোৎসবকে আরও উৎসবমূখর ও প্রাঞ্জলিত করতে ৬৭- সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে গত ১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিতের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দিক নির্দেশানয় দুর্গোৎসবের প্রথম দিন থেকেই বিজয় দশমী পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার ২৯টিসহ উপজেলার ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে পরিদর্শন, আর্থিক সহায়তা ও সনাতনী নেতৃবৃন্দের সার্বিক খোজঁখবর নিয়েছেন শাহজাদপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড.এম এ মহিতের ঘনিষ্ঠ বন্ধু আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আল-আমিন হোসেন প্রমুখ। এছাড়াও এ দুর্গোৎসবে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি মন্ডপে মন্ডপে গিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতনীদের সাথে কথা বলেন ও তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন। এজন্য স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বাসুদেব দত্ত বলেন, শাহজাদপুরের গণমানুষের প্রিয় নেতা জননেতা প্রফেসর ড. এম এ মুহিত সাহেবের নির্দেশনায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের নিয়মিত মনিটরিং ও প্রশাসনের নিশ্চিদ্র নিরাপত্বাবলয় এবং ব্যাপক কর্মতৎপরতায় এবার শাহজাদপুরের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে ব্যাপক ধুমধামের সাথে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এজন্য স্থানীয় সনাতনীদের পক্ষ থেকে প্রফেসর ড. এম এ মুহিত, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি।
অপরদিকে, শাহজাদপুরবাসীর প্রাণের স্পন্দন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুরে শান্তি, সমৃদ্ধি ও অন্তর্ভূক্ত সমাজ বিনির্মাণে বিএনপির পক্ষ থেকে এ ধরনের জণকল্যাণমূলক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
