শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

"বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও পালিত হলো ৫০ তম জাতীয় সমবায় দিবস। 

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে প্রায় ৩শো ৫০ জন সমবায়ীর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্দোগে আলোচনা সভা, র্যা লি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানের শুরুতে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে সমবায়ীদের উপস্থিতিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সংশ্লিষ্টদের নিয়ে উপজেলা চত্বরে র্যা লি বের হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় শহিদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, উপজেলা আঃ লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফি, বাংলাদেশ মিল্ক ভিটার পরিচালক আব্দুস ছালাম ফকির, ট্যাংকলরি সমবায় সমিতির সভাপতি শাহাদত হোসেন প্রমূখ। এসময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন।  

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমেই মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সমবায় নামকরণে একাধিক কলকারখানা নির্মাণ করেছিলেন। 

তিনি আরো বলেন, যে কোন কাজ একা কষ্টসাধ্য হলেও একাধিক ব্যাক্তি সমন্বিতভাবে চেষ্টা করলে সহজ হয়ে যায়। তেমনি আর্থনৈতিক কোন উন্নয়নের লক্ষ্যে একাধিক মানুষ কোন উদ্দোগ  সমন্বিতভাবে বাস্তবায়ন করলে সেটাকেই সমবায় বলে।

আলোচনা সভা শেষে ৭টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৩টি সেরা সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন, সেবা সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...