সয়াবিন তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে শাহজাদপুরে ৪ ব্যাবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদকৃত বোতলজাত সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার দ্বারিয়াপুর বাজারে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভূতভাবে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার এন্ড ব্রাদার্স দোকানে ২৮’শ লিটার খোলা ও ২’শ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়মবহির্ভুতভাবে মজুদ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের আরো ৩ দোকানে বোতলজাত ও খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেয়া ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
আন্তর্জাতিক
ভারত-চীন সীমান্তে ‘যুদ্ধাবস্থা’, ১১৪ বাঙ্কার নির্মাণ করেছে বেইজিং
আন্তর্জাতিক
ব্রাজিলে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১৭৯ জনের
শাহজাদপুর
ফেসবুকে সাঈদীর মুক্তি চেয়ে পোস্ট, গ্রেফতার ১
জাতীয়
বিটিভির মহাপরিচালক সপরিবারে করোনা আক্রান্ত
এবার করোনা ভাইরাসের থাবা পড়ল বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদ নিজ...
