সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ভাত খাওয়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৫) নামের এক রিক্সা চালককে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। সোমবার (১৬ মে) বিকেলে অভিযুক্ত হুমায়ুন কবিরকে জনগণ আটক করে পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার তাকে থানা হেফাজতে নিয়ে আসেন। ভুক্তভোগী শিশু (৪) শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীরের মেয়ে। তারা শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার মন্টুর বাড়িতে ভাড়া থাকতো। এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির (৪৫) পাশেই ভাড়া বাড়িতে থাকতো । সে পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্দভার মোঃ গাজিউর রহমানের ছেলে বলে জানা গেছে ।
ভুক্তভোগীর মা ফজিলা খাতুন ও এলাকাবাসী জানান, ‘গত রোববার (১৫ মে) বাড়িতে খেলছিল শিশুটি। লম্পট হুমায়ুন কবির শিশুটিকে ডেকে নিয়ে তার বাসায় নিয়ে প্রথমে ভাত খাওয়ায়। পরে গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। রক্তক্ষরণজণিত কারণে শিশুটির অবস্থার আরও অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সোমবার (১৬ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তকে নেয়া হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার জানান, ‘অভিযুক্ত মোঃ হুমায়ুন কবিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।’
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
