শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা দিতে না পারায় গলায় চাকু ঠেকিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণ পাড়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন আলী (৩৫)।

শুক্রবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান র‍্যাব ১২ এর স্কোয়াড কমান্ডার আবুল হাসেম সবুজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার কর হয়। গ্রেফতারের পর তাদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলায় পােতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা না পেয়ে গত সোমবার রাতে মদ পান করে তিন সন্তানের জননীর বাসায় গিয়ে গ্রেফতারকৃত শেরালী ও ইয়াসিন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে তার স্বামী ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। এ সময় ওই গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে তার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের স্কুলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গত বুধবার এ ঘটনায় ঐ গৃহবধূ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...