শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১'শ ৫০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। 

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় বিনামূল্যে ১'শ ৫০ কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ৫ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।

উক্ত সার ও বীজ বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী,  মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এহসানুল হক প্রমুখ। 

পরে, এনটিপি প্রকল্পের এআইএফ-২ ম্যাচিং গ্যান্ট উপ-প্রকল্পের আওতায় ১৪ টি পাওয়ার টিলার, ১০ টি এলএলপি, ৫ টি ট্রেসার ৮ টি স্প্রে -মেশিন ও ৭ টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...