বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন। এতেই পাওয়ানাদার হাজী রাসেল সেই গাছ স্থানীয় ব্যাপারী আবু তালেবের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। এমনই ঘটনা ঘটিয়েছেন উপজেলার জালালপুর ইউনিয়নের দাদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিম। মঙ্গলবার আবু তালেব ১৪ টি গাছ কাটার পর এলাকাবাসীর বাঁধার মুখে কাটা বন্ধ রাখেন।

সরেজমিনে গেলে হাজী রাসেল এবং আবু তালেব জানান, উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সুজাবুল আলম এবং তার ভাই দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিম একটি সরকারি জোলা ২ বছরের জন্য ইজারা নেয়। এরপর একই গ্রামের হাজী রাসেলের কাছে ৪ বছরের জন্য সাব-লিজ দেন সেই জোলা। হাজী রাসেল যখন বুঝতে পারেন সেলিম গং ২ বছরের ইজারা নিয়ে ৪ বছরের সাব-লিজ দিয়েছে এবং ঠিকমতো পানি না থাকায় মাছ চাষ করার অনুপযোগী হয়ে গেছে তখন টাকা ফেরত চান। তখন হাজী সেলিমের টাকা ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে জলাশয়ের পাড়ে পুরনো ৫০টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করে টাকা নিতে বললে হাজী রাসেল স্থানীয় ব্যাপারী আবু তালেবের কাছে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। মঙ্গলবার গাছ কাটতে গিয়ে ১৭টি গাছ কাটার পর স্থানীয়দের বাধার মুখে পড়ে বন্ধ রাখেন।

এদিকে গত বছরের ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত সুজাবুল আলম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আরেক অভিযুক্ত সুজাবুলের ভাই দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোঃ সেলিমের বক্তব্যের জন্য গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন জানান, খবর পেয়ে তদন্তের জন্য সহকারি শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। একজন সরকারি কর্মচারি যদি সরকারি সম্পদের ক্ষতির সাথে জড়িত থাকে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

অপরদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, কাটা গাছগুলো ওই জায়গা থেকে সরাতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পূর্বক সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...