শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামেরর শাহজাদপুর-পাচিল সড়কে মঙ্গলবার বেলা ১১টার দিকে ৩ শতাধিক মানুষের বিরুদ্ধে নানা অজুহাতে ১০টি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গ্রামবাসি আধাঘন্টা ব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাষ্টার হাজী আব্দুস সালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল হাই ও পলিটেকনিক শিক্ষার্থী হাবিবুর রহমান। 

এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও চর কৈজুরি গ্রামের ৩ শতাধিক মানুষের নামে একটি প্রভাবশালী মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সব মামলায় দেশের বিভিন্নস্থানে কর্মরত চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা রয়েছে। 

তারা আরো বলেন, গত মে মাসে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সরকার ও মন্ডল গোষ্ঠির মধ্যে হামলা সংঘর্ষেও ঘটনা ঘটে। এর জের ধরে স্থানীয় মন্ডল গোষ্ঠির লোকজন তাদের বিরুদ্ধে অন্তত ১০টি মিথ্যা মামলা দায়ের করে। 

এই মামলা গুলোতে সরকার গোষ্ঠির সদস্য ছাড়াও গোপালপুর ও চর কৈজুরি গ্রামের অন্তত ৩ শতাধিক মানুষকে আসামী করা হয়। এর অধিকাংশ ব্যক্তিই এলাকার বাইরে চাকরি করেন। তারপরেও তাদের আসামী করা হয়েছে। পুলিশ মন্ডল গোষ্ঠির পক্ষ নিয়ে সঠিক তদন্ত ছাড়াই এ সব মিথ্যা মামলায় আসামী গ্রেপ্তার করেছেন। আমরা এ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...