সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের বেতকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাজারের ৮টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতবান্দি বাজারে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বপাক দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেন।
প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, অগ্নিকান্ডের ঘটনায় হার্ডওয়ারের দোকান, কীটনাশকের দোকান, ঔষধের দোকান, ভুষির দোকান ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ মোট ৮টি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুনের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক শ্রীবাস কুমার সাহা বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে শুয়ে থাকাকালীন পাশের রবিউলের ঔষধের দোকান থেকে শব্দ পেয়ে বের হয়ে দেখি দোকানে আগুন জ্বলছে।আমিসহ স্থানীয় বেশ কয়েকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।
পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসে খবর দিলে রাত আনুমানিক সাড়ে ১১টায় অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। পরে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপ্ক্টের মোঃ রেজাউল করিম জানান, মঙ্গলবার রাত ১০:২০ মিনিটে আমরা অগ্নিকান্ডের খবর পাই। পরে বেতকান্দি বাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি, প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রনে আসে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
