রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে সয়াবিন, পামওয়েল তেল মজুদ করে উচ্চ মুল্য বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও তেল মজুদ রাখার কারণে ১ লক্ষ টাকা জরিমানা ও দিলরুবা বাসস্ট্যান্ডে এক মিষ্টির দোকানীকে ১০ হাজার টাকা জরিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুদ হাসান রনি। 

জানা যায়, শনিবার দুপুরে দ্বারিয়াপুর বাজারের ভাই ভাই খাদ্য ভান্ডার মূল্যের চেয়ে অধিক দাম নেওয়ার কারনে ২০ হাজার টাকা, সরকার এন্ড ব্রাদাস নিয়মবহির্ভুতভাবে ৫ ড্রাম খোলা তেল ও ২৫০ লিটার বোতলজাত তেল মজুদ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা, মাসুদ স্টোর বোতলের তেল খুলে (লুজ) করে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা ও দিলরুবা বাসস্ট্যান্ডে প্রিয়াংকা হোটেলে অস¦াস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর কারনে মিষ্টির দোকানীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ১০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভুতভাবে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দ্বারিয়াপুর বাজার ও দিলরুবা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...