শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা  স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের এক শিক্ষার্থী শুক্রবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজের ৫ ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভেসের ডুবুরি দল ২ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

সে পাবনার সাঁথিয়া উপজেলা উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ঢাকার ডেফডিল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের ছাত্র।

এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর মামা আতাউর রহমান জানান,এ দিন সকালে শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় অবস্থিত তার বাড়িতে বেড়াতে আসে অনিক। এরপর দুপুরের দিকে অন্যান্যদের সাথে রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এদিকে নিখোঁজের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে। এদিকে খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। 

 এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনা স্থলে পৌছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। এতে ব্যার্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এ ডুবুরি দলটি এনায়েতপুরে নিখোঁজ এক ছাত্রের উদ্ধার অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এর ২ ঘন্টা পর ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান,খবর পেয়ে এদিন বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি লাশ উদ্ধারে শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে। 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...