রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি’র ইফতার ও জেলা বিএনপির সদ্য কারামুক্ত ১৭ নেতাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২০এপ্রিল) বিকেলে শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড. এমএ মুহিতের আয়োজনে শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লায় প্রফেসর ড. এমএ মুহিতের বাসভবনে এ ইফতার ও গণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ইফতার ও গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল লাইভে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির আহবায়ক প্রফেসর ড. এমএ মুহিত। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সেখানে সদ্য কারাগার হতে মুক্ত সিরাজগঞ্জ জেলা বিএনপি’র ১৭ নেতার গণসংবর্ধনা প্রদান উপলক্ষে উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে ও আরিফুজ্জামান আরিফের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারন সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মীর্জা মোস্তফা জামান, জেলা যুবদলের  সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ-আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, পৌর বিএনপি'র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, হাজী আয়ুব আলী, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন সবুজ, বিএনপি  নেতা এ্যাড. রায়হান উদ্দিন, আবু বক্কার রঞ্জু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল-মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী সাকিক, সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম শেখ, সদস্য সচিব আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ-আল-মামুন-জুয়েল, সদস্য সচিব মাজহারুল ইসলাম মোজা প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...