সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি কামারপাড়া মহল্লার সাধন কর্মকার ও গৌতম কর্মকারের জুয়েলারি কারখানা ও বাসাবাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রেসস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাতদল ওই বাড়ির লোহার সিন্দুক খুলে ও স্টিলের আলমারি ভেঙ্গে নগদ টাকা সোনা ও রূপাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে ডাকাতদের হামলায় ওই বাড়ির নীল রতন কর্মকার (৩৫) ও শিউলি কর্মকার (৪২) আহত হয়। এর মধ্যে নীল রতন কর্মকারের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে। তার অবস্থা শংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিন দুপুরে সরেজমিন পরিদর্শনকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি কামারপাড়া মহল্লার সাধন কর্মকার ও গৌতম কর্মকার সাংবাদিকদের জানান, ‘সোমবার রাত দেড়টার দিকে একদল ডাকাত ওই বাড়িতে প্রবেশ করে বাড়ির ৯ সদস্য ও জুয়েলার্স কারখানার ২ শ্রমিকসহ ১১ জনকে ড্যাগার, রামদা, চাপাতি, র্যানেজ, চাপাতি, দাসহ অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে একটি কক্ষে বন্দী করে প্রায় ১ ঘন্টাব্যাপী ডাকাতির তান্ডব চালায়। ডাকাতদল জুয়েলারি কারখানা ও বসতঘরে থাকা লোহার সিন্দুক, স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ টাকা, ২০ ভরি সোনা, ১৫০ ভরি চান্দি রূপাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। সেইসাথে ডাকাতদল এ বিষয়টি প্রতিবেশী, চেয়ারম্যান বা পুলিশকে জানালে ব্রাশফায়ার করে হত্যার হুমকি দিয়ে চলে যায়।’
ডাকাতদলের সদস্যদের মুখ ঢাকা থাকায় তাদের চেনা সম্ভব হয়নি তবে তাদের ভাষা এই এলাকার মতই মনে হয়েছে বলে বাড়ির মালিক সাধন কর্মকর্তা ও গৌতম কর্মকার জানান। সেইসাথে তারা লুট হয়ে যাওয়া মালামাল ও টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
