রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

“স্বনির্ভরতার পথে-” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় ভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন প্রেরণা’র উদ্যোগে ১০টি অনগ্রসর পরিবারকে স্বাবলম্বী করার প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরে রংধনু মডেল স্কুল এর মিলনায়তনে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হয়েছে।

শনিবার(১৮ ডিসেম্বর) সকালে সেলাই মেশিন ও ছাগল বিতরন অনুষ্ঠানে প্রেরণার সভাপতি মোঃ শামছুল হক(আলীম) এর সভাপতিত্বে ও প্রেরণার সধারন সম্পাদক হানিফ পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেরণার উপদেষ্টা ও ন্যাশনাল এইচ.আর.কনসালটেন্ট, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মোঃ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক  রবিন আকন্দ, কাউন্সিলর ৭নং ওয়ার্ড আল-মাহমুদ প্রামানিক, প্রেরণার সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক শাহজাদপুর সরকারি কলেজ মাহবুবুর রহমান মিলন, অধ্যক্ষ রংধনু মডেল স্কুল শহীদুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।

একটি ভালো উদ্যোগ নেয়ার জন্য প্রেরণাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রেরণার উদ্যেগে যে ১০টি অনগ্রসর পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন করা হলো, প্রেরণার এ সহযোগীতা দেখে সমাজের বিত্তশালীরা যেন তার আশেপাশের অনগ্রসর পরিবারের আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নে পাশে এসে দাড়ায় এই কামনায় করেন এ অনুষ্ঠানের বক্তারা।

সুবিধাভোগী পরিবারগুলো গবাদিপশু ছাগল পালন এবং সেলাই মেশিনে কাজের মাধ্যমে তারা নিজেরা স্বনির্ভর হয়ে গড়ে উঠতে পারবে আর তাই তাদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেরনার প্রচার সম্পাদক মোঃ এরশাদ, প্রেরনার সদস্য শরিফ আহম্মেদ, জুয়েল রানা, আনিসুর রহমান মাসুম, অন্তর আকন্দ, আমিনুল ইসলাম লিটন, আশাকুল হক রানা, সাইদুল ইসলাম শাহীন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...