সিরাজগঞ্জ শাহজাদপুরে ১০ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫মে) রাতে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বাজার এলাকা থেকে ওই যুবকে গ্রেফতার করে থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত ওই যুবক শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারপাড়া মহল্লার মৃত রমজানের ছেলে শাহাদত হোসেন।
শিশুটির পিতা মাসুদ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে বুদ্ধী প্রতিবন্ধী শিশুটিকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিলনা। খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারে যে শাহাদত নামের এক ব্যাক্তি মেয়েটিকে রিকশাযোগে নগরডালা বাজারের দিকে দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন নগরডালা বাজারে উপস্থিত হলে শাহাদতের কাছে মেয়েটিকে দেখতে পেয়ে পরিবারের লোকজন ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং শাহাদতকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী শাহাদত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি তদন্ত (দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ) সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী শাহাদতকে আটক করা হয়। তিনি আরও জানান, শনিবার(৬মে) শিশুটির মেজিস্ট্রেটের সামনে ২২ ধারায় জবানবন্দী গ্রহনসহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
