সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ব্যাপারীপাড়া মহল্লার জালাল উদ্দিন ব্যাপারীর বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে ছালমা (২৮) ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ৩’শতাধিক এলাকাবাসী প্রতিবন্ধী ছালমা ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে পোতাজিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষুব্ধ বিচারপ্রার্থী এলাকাবাসী। মানবববন্ধন শেষে চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত বিচার দাবী করে নিহতের মা আলো খাতুন, নান্নু ব্যাপারী, আল আমিন, জাহিদ বলেন, ‘প্রতিবন্ধী ছালমা হত্যা মামলায় পুলিশ শুভ ও তৌহিদকে গ্রেফতার করলেও অপর আসামী তুফান পলাতক থেকে বাদীকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। ফলে বাদীর পরিবার চরম নিরাপত্বাহীনতায় ভূগছে।’ অবিলম্বে চাঞ্চল্যকর এ হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতারপূর্বক তাদের ফাঁসির দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে নিখোঁজ হয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছালমা। নিখোঁজের দু’দিন পর ১ সেপ্টেম্বর রাতে ধওকালাই বিল থেকে ছালমার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২ সেপ্টেম্বর নিহতের পিতা জালাল উদ্দিন ব্যাপারী বাদী হয়ে পোতাজিয়া ব্যাপারীপাড়ার মজিদ ব্যাপারীর ছেলে শুভ (১৮) আলী ব্যাপারীর ছেলে তৌহিদ (২০) ও মৃত কাশেম ব্যাপারীর ছেলে তুফান (২৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
